সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান

আশরাফুজ্জামান সরকার / ৩৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

গাইবান্ধাঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা নিয়ে জনগণের দ্বারে-দ্বারে ঘুরছেন কেন্দ্রীয় আইনজীবি ফোরামের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোস্তফা সারোয়ার সোহান।
তিনি গাইবান্ধা-৩ সংসদীয় আসন (পলাশবাড়ী- সাদুল্লাপুর) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান।

এসময় তিনি পলাশবাড়ী পৌরশহরের চারমাথা মোড়সহ উপজেলা গেইট, ঘোড়াঘাট সড়ক ও গাইবান্ধা সড়কের বিভিন্ন দোকানপাট ও হোটেল-চায়ের দোকানে অবস্থানরত মানুষের হাতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার আর্থ- সামাজিক উন্নয়নে সম্ভাব্য পরিকল্পনা সমূহ তুলে ধরেন।

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার স্লোগান একটাই নির্বাচিত হলে আমি এলাকার চিত্র বদলে দেবো, ইনশাল্লাহ’।

পাশাপাশি তিনি আগামির প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য সবার দোয়া কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..