মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ১৯৭১ সালের এ দিনে ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্ত হয় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন র‍্যালী আলোচনা সভা হুইলচেয়ার বিতরণ রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি’র ত্রৈমাসিক সভা   শখের বসে বিদেশি পাখি পালন করতে গিয়ে এখন খামারী রাণীশংকৈলের মোশাররফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

এম এন এ আজাদ / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

এমএনএ আজাদ: ২২ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লামিয়া মাইশা কার্গো সার্ভিসের গাড়ি (ঢাকা মেট্রো- ট- ১৮-৫৯৫৫) এর ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।

খোজ নিয়ে জানা যায়, নিহত মো. ইয়াসিন আরাফাত (২০), ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার শেখদী দনিয়া আকরাম হোসেন ছেলে।

পরবর্তীতে কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বিনা ময়না তদন্তে মৃতদেহ পাওয়ার আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ বিনা ময়না তদন্তে শরীয়াহ মোতাবেক দাফনের নিমিত্তে আত্মীয়ের নিকট হস্তান্তর করে।

মহাসড়ক হতে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় লোকজন দুর্ঘটনা সংঘটনকারী চালক রিয়াদ হোসেন (২৮)-কে আটক করে পুলিশের হেফাজতে দেয় পরে পুলিশ (ঢাকা মেট্রো- ট- ১৮-৫৯৫৫) কার্গো গাড়িটি জব্দ করে। কাঁচপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..