সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন, সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক ইস্পাহানী সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, বুলমাজুন সরকার বুলবুল, নুর আলম সিদ্দিকসহ এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই এমন মহতী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..