সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তারুণ্যের উৎসব উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

মো. খোরশেদ আলম / ৮৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন’র সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় অফিসার হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ ও শিক্ষার্থী তুরানী আক্তার রাসা।

প্রতিযোগিতায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং লক্ষীখোলা কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..