বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

তৃণমূল আন্দোলন থেকে উঠে আসা যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-১ আসনে দলীয় কার্যক্রমে গতি এনেছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলকে নতুন করে সংগঠিত করতে পাড়া-মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এতে কর্মী-সমর্থকদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

এই সাংগঠনিক পুনর্গঠনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দলীয় সূত্র জানায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে নিয়মিত সভা-সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। তার সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় তৃণমূলে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা  উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা বলেন, মাহবুবুর রহমান একজন তৃণমূল বিএনপির আস্থার প্রতীক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..