সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের আয়োজনে ঈদ-উৎসব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হলো ‘ঈদ উৎসব-২০২৫’। নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসব রূপ নেয় একটি ব্যতিক্রমধর্মী সামাজিক মিলনমেলায়।

১১ জুন বুধবার, বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই উৎসব জমজমাট হয়ে ওঠে নলদী বাজার চত্বরে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন, সঞ্চালনায় ছিলেন সংঘের সচিব মাহফুজুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের অন্যতম সংগঠক, তরুণ ছাত্রনেতা মো. তুহিন মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘ।” তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের বিবরণ তুলে ধরে জানান, সম্প্রতি সংগঠনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরের টিন সরবরাহ করেছে এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণে সহায়তা করেছে। স্থানীয় মানুষের মুখে মুখে এখন প্রশংসা কুড়াচ্ছে।

উৎসবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, মাওলানা মাহমুদুর রহমান, তরিকুল ইসলাম আতিক, মো. সাজ্জাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো হারুন মোল্লা , স্থানীয় ব্যবসায়ী সাগর মোল্লা, প্রবাসী আলী হাসান শান্ত সহ প্রায় ছয় শতাধিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সকল সদস্যদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র, মাদকবিরোধী বক্তৃতা, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর উপস্থাপনা, ইসলামিক সংগীত ও দেশাত্মবোধক গান, তরুণদের কণ্ঠে দেশপ্রেমের আবেগ, কোরআন তেলাওয়াত মন ছুঁয়ে যাওয়া আবৃত্তি এবং উপস্থিত অভিনয় প্রতিযোগিতা জীবনের বাস্তব গল্পে অভিনয়ের ছোঁয়া।

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের এমন আয়োজন শুধু ঈদের আনন্দকেই নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক দায়িত্ববোধকেও তুলে ধরেছে। এই আয়োজন প্রমাণ করে দিয়েছে একটি ছোট এলাকা থেকেও বড় উদাহরণ তৈরি করা সম্ভব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..