শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসারের আকস্মিক ইন্তেকাল 

আশরাফুজ্জামান সরকার / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

গাইবান্ধাঃ- পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির(৫৫) বুধবার রাতের কোনো এক সময় বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন

তাঁর স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার পান্থপথ এলাকায়। খান মোস্তাক নাসির কয়েক বছর যাবত এ উপজেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবার নিয়মিত ঢাকায় থাকতেন। তিনি উপজেলা পরিষদ ডর্মেটারি (ব্যচেলর কোয়ার্টার) কক্ষেই থাকতেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ স্বাস্থ্যগত প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয়জনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি ইতোমধ্যেই ঢাকাস্থ তাঁর পরিবারকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..