বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অনিয়মের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Oplus_131072

রাজশাহী পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের আউটডোর বিভাগে সরকারি ওষুধ থাকার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তারা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। ফলে অনেক রোগী বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত দামে ওষুধ কিনছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়েও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ ও বিতরণ নিয়ে নানা অভিযোগ উঠেছিল সরকারি ওষুধ আউটডোরে পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও রোগীদের তা না দিয়ে বিভিন্ন সময়ে বাইরে বিক্রির ঘটনা ঘটেছে যা এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছে।

এছাড়াও গত ৫ আগস্টের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে আউটডোর বিভাগ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে বলে জানা যায়। ওই ঘটনার পর দুইজন চিকিৎসকের নামে মামলা দায়ের হয়েছিল বলেও স্থানীয়রা দাবি করেন। সম্প্রতি আবারও একই ধরনের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, “আমরা সকাল থেকে টিকিট কেটে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু শেষ পর্যন্ত বলা হয় ওষুধ নেই। এখন প্রশ্ন হল ঔষধ যদি না থাকে তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করলো কিভাবে। তাহলে সরকারি ওষুধ কোথায় যায়, এ প্রশ্ন এখন সবার।”

রোগী এবং রোগীর স্বজনদের দাবি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হলে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..