রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

যুবসমাজ কেন মাদকাসক্ত হচ্ছে কারণ খুঁজতে মাঠপর্যায়ের অনুসন্ধান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে সমাজের একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুবসমাজের একটি অংশের মাদকাসক্ত হয়ে পড়া। দেশের বিভিন্ন গ্রামগঞ্জে অনেক ভালো পরিবারের সন্তানও ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ছে। এর পেছনের কারণ কী! তা নিয়ে সাধারণ মানুষ, অভিভাবক ও সমাজ সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

এই বিষয়টি নিয়ে বিভিন্ন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা জানান, অনেক ক্ষেত্রে সন্তানরা পরিবার ও অভিভাবকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেউ কেউ বলছেন, ভুল বন্ধুত্ব, অসৎ সঙ্গ, পারিবারিক নজরদারির অভাব এবং সামাজিক অবক্ষয়ের কারণে তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

 

কিছু অভিভাবকের অভিযোগ, তরুণদের একটি অংশ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর ভুল পথে পরিচালিত হচ্ছে। তারা মনে করেন, রাজনীতির আড়ালে কিছু অসাধু ব্যক্তি তরুণদের ব্যবহার করে বিপথে ঠেলে দিচ্ছে। তবে এই অভিযোগের সত্যতা কতটুকু এবং এর পেছনে বাস্তব কারণগুলো কী, তা নিয়ে সমাজের সচেতন মহলের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

 

বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তির পেছনে শুধু একটি কারণ নয়; বরং পারিবারিক, সামাজিক, মানসিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় কাজ করে। তাই যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ও রাষ্ট্র, সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আমাদের অনুসন্ধানের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়; বরং সমস্যার মূল কারণ খুঁজে বের করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের সকলের দায়িত্ব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..