বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মাহাবুব আলম / ২৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ৩ দিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি অফিসার শফিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন। মেলায় বিভিন্ন স্টলে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..