বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী ইদ্রিস আলী কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারনা চালাচ্ছে মো. বাবুল মিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ মূহুর্তে লোকে লোকারণ্য, মূল্যছাড়ে কেনাকাটার ধুম মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪)’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহানগর ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মাকসুদ হোসেন ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ, দাম চড়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাণিজ্য মেলায় নিন্ম মানের খাবার বিক্রির অভিযোগ উঠেছে। অথচ ভিড় ও দাম বেশি। মেলায় খাবারের স্টলগুলোতে ভোজনরসিকদের এতটাই ভিড় যে খেতে বসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। কোনো কোনো স্টলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহের পাশাপাশি দাম বেশি রাখার অভিযোগ করেছেন ভোক্তারা। ঘোরাঘুরি আর কেনাকাটার পাশাপাশি খাবারের দোকানে ভিড় করছে তারা। মেলায় এসে দর্শনার্থীরা পণ্য না কিনলেও খেতে কেউ ভুল করেন না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, বিভিন্ন অনিয়ম রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখায় গত কয়েক দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি খাবারের দোকানকে জরিমানা করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানে অনেক ভিড়। সন্ধ্যার পর আরো বেশি ভিড়। রাত পর্যন্ত জমজমাট থাকে খাবারের স্টলগুলো। বসার স্থান না পেয়ে অনেকেই দাঁড়িয়ে সেরে নেন খাওয়ার কাজ। এবারের মেলায় পুরান ঢাকার শাহি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, পুরাতন ঢাকার চিংড়ি ঝালফ্রাই, কস্তুরি কাবাবসহ বেশ কিছু খাবারের স্টল রয়েছে।

মেলায় বিভিন্ন খাবারের মধ্যে -কাবাব, চিকেন মাসালা, বিরিয়ানি, হাঁসের মাংস, কাচ্চি, তান্দুরি চায়ের চাহিদা বেশি। এছাড়া চিকেন বিরিয়ানি, মাটন কাচ্চি, বিফ কাচ্চি, ফ্রাইড চিকেন, চিকেন শাসলিক, চিকেন চাপ, চিকেন গ্রিল, বডি কাবাব, ফালুদা, জুস, কফি, ভাত, মাছ, ডাল, সবজি, মাংস, লাচ্ছি, নুডলুস, পানীয়, মাটন হালিম, ফুসকা, চটপটি, পারটা, কাবাব ও খিচুড়ি থেকে শুরু করে থাই স্যুপের বেশ চাহিদা রয়েছে। তবে লুচি আর চিকেন চাপের চাহিদা বেশি।

অনেকেই মাটির পাত্রে স্পেশাল চা, ও তান্দুরি চা খেতে স্টলগুলোতে ভিড় জমান। আইসক্রিম ও ফাস্টফুড-জাতীয় খাবার শিশুদের আকৃষ্ট করছে। বিক্রিও হচ্ছে প্রচুর। প্রত্যেকেই যেন কিছু না কিছু খেতেই মেলায় এসেছেন এমনটাই মনে হয়েছে। দুপুর থেকে রাত পর্যন্ত খাবার দোকানগুলোতে উপচে পরা ভিড় লেগেই থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেলেই খাবার শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যার মধ্যেই আবারো খাবার তৈরি করতে হচ্ছে এমনটাই জানিয়েছেন খাবারের স্টল মালিকরা।

রাজধানীর খিলক্ষেত থেকে স্বপরিবারে মেলায় ঘুরতে আসা গৃহবধূ লামিয়া আক্তার বলেন, স্টলগুলোতে খাবারের দাম বেশি। খাবারের মান ও পরিমাণ অনুযায়ী দাম আরেকটু কম হওয়া উচিত। কোনো কোনো স্টলে মূল্যতালিকা নেই। আবার কেউ কেউ তালিকায় নির্ধারিত মূল্যের চেয়েও খাবারের দাম বেশি রাখছেন।

কেউ কেউ খাবার খেয়ে বিল দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। কেউবা খাবারের পর বিলের রসিদ দিচ্ছেন না।

বাণিজ্য মেলায় অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা আক্তার বলেন, খাবারের মূল্যতালিকা প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। তা প্রদর্শন করা না হলে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা কিংবা খাবারের দাম বেশি রাখা হলে আইনের আওতায় আনা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..