বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের উপকূলীয় এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বসতবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়িতে ক্ষতি হয়েছে এবং খোলা জায়গায় আগুন লেগেছে।

এর আগে ইসরায়েলের চ্যানেল ১৩ জানায়, হাইফা ও তামরা শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তারা ট্রু প্রমিস থ্রি অভিযানের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে।

এই হামলায় ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং হাইফা ও তেল আবিবকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ইসরায়েলের ন্তুন হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

এই হামলা ‘ট্রু প্রমিস-থ্রি’ নামে সামরিক অভিযানেরই অংশ।

ইরান ও ইসরায়েল শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানের ২০ জন সামরিক কমান্ডারকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে আইডিএফ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..