মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি :

দেশের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তিনি এক মেয়েসহ অসংখ্য স্বজন-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। একপর্যায়ে তিনি চলাচলের ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন।

এর আগে তিনি কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাচল করতেন। এরপর প্রায় দুই বছর তিনি শয্যাশায়ী ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখা হয়।

ভোলার রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সরকারে দুই মেয়াদে মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে গঠিত আওয়ামী লীগ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করা তোফায়েল নয় বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..