শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

এমএ মোমিন / ২৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

১৫ মার্চ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ২ সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল দেলোয়ারের। জানতে পেরে প্রতিবাদ করায় পাশবিক নির্যাতন করে রুমাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে দিয়েছে পালিয়েছে এমন অভিযোগ করেন তারা।

অন্যদিকে এ বিষয়ে দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তবে এলাকাবাসীরা জানায়, মেয়েটি অনেক ভালো ছিল। দেলোয়ার একজন অটো চালক। বিভিন্ন কারণে রুমাকে মারধর করতে দেখেছি আমরা। আজ বেলা ১২ টার দিকে আমরা ভাতগাঁও গ্রামে ভূট্টা ক্ষেতে রুমা নামে এই মহিলার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দিয়েছি।

রুমাকে যদি কেউ হত্যা করে থাকে তাহলে তাদের
উপযুক্ত শাস্তির দাবি করেন পরিবারসহ এলাকাবাসীরা।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ঘটনা শুনেই আমরা এখানে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..