শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি পুলিশের হাতে এনএসআই সদস্যসহ আটক-৪ 

মনির খান / ২৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় ডাকাতির সময় এনএসআই সদস্য সহ ৪ ডাকাতকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে কালিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নড়াইল জেলায় কর্মরত এনএসআই ফিল্ড ষ্টাফ ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালীয়ালখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান(২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৬), একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে ও নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড ষ্টাফ ইয়াছিন হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি চালায় এবং ওই সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে হাতিয়ে নেয়। পরবর্তীতে বাড়ির আশেপাশে লোকজনের সন্দেহ হলে পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান এসে তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি স্বর্নের চেইন, ১জোড়া কানের দুল, ১জোড়া কানটানা সহ মোট ২ভরি ২ আনা ২ রতি স্বর্ন যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। এছাড়াও ডাকাতির নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বলেন, চরপাড়া গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটে। যার নেতৃত্বে ছিল নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড ষ্টাফ ইয়াসিন হোসেন। দস্যুতার খবর পেয়ে পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান এনএসআই সদস্য সহ চারজনকে আটক করে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..