শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নড়াইলে তুচ্ছ ঘটনায় নিহত-১ আহত-৩ 

মো. তুহিন মোল্লা / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ মোট ৩ জন আহত হয়েছে।

আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, বুধবার (৭ মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী পেশায় একজন কৃষক।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন, তা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এরপর সৈয়দ টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রাজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক টোকন আলীর অবস্থা গুরুতর দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। প্রথমে তাকে যশোর হাসপাতালে এবং পরে ঢাকায় হাসপাতালে  নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..