শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

মো. তুহিন মোল্লা / ৬৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে এনসিপির জাতীয় যুবশক্তি।

শনিবার (৫ জুলাই) সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপির নড়াইল জেলা সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, এনসিপির নড়াইল জেলার সদস্য ইরফান বারী উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ, সাহারুল ইসলাম।

কর্মসূচিতে মাহমুদা সুলতানা রিমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম।

আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপির প্রথম বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..