সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল

মো. খোরশেদ আলম, / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: খুলনা জেলা যুবদলের নতুন কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনির নাম ঘোষণা করায় তাৎক্ষণিক পাইকগাছায় আনন্দ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পাইকগাছা পৌরসভার  কোর্ট চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার কপোতাক্ষ মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসএম মোহর আলী সরদার’র সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হুরায়রা বাদশা

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজহারুল গাজী, রায়হান পারভেজ টিপু, মনিরুজ্জামান মনি, শামসুজ্জামান, নজরুল ইসলাম, তৈয়ুবুর রহমান, রাসেল হুসাইন, আরিফুল ইসলাম, শহিদুর রহমান, কুদ্দুস গোলদার, বাহারুল ইসলাম, জাহিদুল ইসলাম, আজিজুল গাজী, মাসুম বিল্লাহ, শাহিনুর রহমান রঞ্জু, মানিক শেখ, সবুজ গাজী, শাওন আহমেদ বাদশা প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..