শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন 

মো. খোরশেদ আলম / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ মার্চ শুক্রবার খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ কে আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক কে সদস্য সচিব করে ১৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন ১ নং যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সম্মানিত সদস্য এসএম এমদাদুল ইসলাম, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আবু তালেব ও এডভোকেট একরামুল হক বিশ্বাস।

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ কে আহবায়ক এবং সাবেক পৌর আহবায়ক সেলিম রেজা লাকি কে ১ নং যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..