মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পুলিশ ও জনগণের মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা উদযাপন সম্পন্ন করা সম্ভব- স্নেহাশীষ 

মাহাবুব আলম / ৫৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাপূজা পালন করা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনীকে কঠোর হতে হবে। পূজা মন্ডপের আশপাশের এলাকায় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে। সিসিটিভি ক্যামেরা, চেকপোষ্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে এ উৎসব সম্পন্ন করা সম্ভব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস একথা বলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে থানা চত্ত্বরে পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মুহা.আরশেদুল হক, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..