বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার সংস্থার বিক্ষোভ মিছিল

জুলহাস উদ্দিন / ২৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে উপজেলা সালবাহানা হাটে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তেতুলিয়া উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর আয়োজন করে শনিবার ১৯ এপ্রিল বাদ আসর মিছিলটি বের হয়ে স্কুল মার্কেটে শেষ করে।

এ সময় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার  সুরক্ষা ফাউন্ডেশন তেঁতুলিয়া উপজেলা শাখা সভাপতি নুবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, শালমান হাট জামে মসজিদের ইমাম মুফতি আবু তালেব, ফারুক হোসেন, নাজমুল হক, দেলোয়ার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকানদার কেও তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..