রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বান্দরবানের জেলা যুবদলের সভাপতি বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ক্রাইম রিপোর্টার: বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মাসুম ও তার সহযোগীরা দুইটি সমিতি জোরপূর্বক দখল করে নিয়েছে।
মাসুমের নেতৃত্বে একটি চক্র জীপ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদককে মারধর করে সমিতির অফিস দখল করে। এবং সাধারণ সদস্যদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সভাপতির পদ দখল করে নেয়। বান্দরবান সিএনজি মাহিন্দ্রা সমিতির সভাপতি ছিলেন আওয়ামী লীগের মেয়র শামসুল ইসলাম উনাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বান্দরবান সিএনজি মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। বান্দরবান সিএনজি মাহিন্দ্র মালিক সমিতি নির্বাচন দেওয়ার কথা বলে নির্বাচন দেয়া হয় নাই।বিএনপি’র আরেক নেতা সভাপতি প্রার্থী ছিলেন উনাকে জহির উদ্দিন মাসুমের বাহিনীর লোকজন এসে ওই সভাপতির প্রার্থীকে লাঞ্ছিত করে সমিতির অফিস থেকে বিতাড়িত করেন। সাধারণ সদস্যরা এ বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করলে জহির উদ্দিন মাসুমের বাহিনীর লোকজন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করেন। এবং ৫ই আগস্টের পরে বিভিন্ন লোক জনের কাছ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় । বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গিয়ে চাদা দাবী করেন। এবং বিভিন্ন আবাসিক হোটেল থেকে জহির উদ্দিন মাসুমের নেতৃত্বে লোকজন গিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠে।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে এ বিষয়গুলো জানতে চাইলে তারা বলেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম অন্যায় করে থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয়। সে যদি কোন অপরাধ করে থাকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার শাস্তি হওয়া দরকার। বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বারবার একটি কথা বলেছেন কোন দখলদারি করা যাবে না, যদি কেউ করে থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..