শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের- আবু সুফিয়ান মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ কলাগাছিয়া ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ

মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী বাজারে যাওয়ার রাস্তার উত্তর পাশে মসজিদের জায়গায় দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মৃত ইনু হোসেনের ছেলে জসিম মিয়া মসজিদের জায়গায় দোকান নির্মাণ করছেন। এতে মসজিদের জায়গা দখল ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, মসজিদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও জায়গাটির বৈধ মালিকানা যাচাই করা প্রয়োজন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অপর এদিকে দোকান নির্মাণকারী জসিম মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মসজিদের জায়গায় দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..