শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা- র‍্যাব মহাপরিচালক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, সারাদেশে এ বছর প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাব সহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপররা কোনো সুযোগ পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..