শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

মো. খোরশেদ আলম / ২৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও  বন্ধু মহল।

১৪ মার্চ শুক্রবার বিকেলে পৌরসভা চত্বরে বিএনপি ও বন্ধু মহলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা চৈতন্য ঘোষ চা বিক্রয়ের সরঞ্জাম ও ভ্যান চালক কবিরুল ইসলাম কে একটি মোটর ভ্যান এবং দুজনের প্রত্যেক কে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, হুমায়ুন কবির,   উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লা, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, এডভোকেট শিমুল, মাসুদ, মিজানুর রহমান, ও ইউসুফ আলী।

উল্লেখ্য গত ১০ মার্চ পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর ভাড়া দেওয়া কয়েকটি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সহায় সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় ভাড়াটিয়া দুই দিনমজুর চৈতন্য ঘোষ ও কবিরুল ইসলামের পরিবার। সহায়তা পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..