সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

সাংবাদিকের সাথে অ্যাডভোকেট বিশুর অশোভন আচরণ ৭২ ঘন্টার আল্টিমেটাম 

আশরাফুজ্জামান সরকার / ৪৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাডভোকেট গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ সোমবার গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে যান। তিনি আইনজীবীর বক্তব্য নেয়ার জন্য গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু দুর্বব্যহার ও অশোভন আচরণ করেন। বক্তারা আরও বলেন, গাইবান্ধার সুপরিচিত নারী নেত্রী ও সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনকালে অশোভন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। এটি কেবল রিকতু প্রসাদের ওপর নয়, বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন-নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার সহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

ঘটনার চব্বিশ ঘন্টা পরও অভিযুক্ত ওই আইনজীবী বিশু তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন। তারা এব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতাও কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..