রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী কুড়িগ্রাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন নাগরিক প্ল্যাটফর্মের ৫৬ জন শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে কিশোর নিখোঁজ তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে নিখোঁজ-১ তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল

মুছাপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ৩১ মে রবিবার মুছাপুর ইউনিয়ন মিনারবাড়ি (ডুমুরতলা) এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসান জামান খোকন’র সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান’র সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

প্রধান অতিথি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হত্যার শিকার হন। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে নতুন শক্তিতে পরিণত হয়েছে। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই বিএনপি’র পতাকাতলে এখন বাংলাদেশের হাল ধরেছেন তারই সুযোগ্য পুত্র তারেক রহমান। তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত ‘সার্ক’ প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত বিএনপি এখন পর্যন্ত জনগণের ভোটে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তারেক রহমান আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখানো আদর্শে দেশ পরিচালনা করছেন। জিয়ার আদর্শে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত এই দলটি পরবর্তীতে পাঁচবার রাষ্ট্রক্ষমতায় এসে সুনামের সাথে রাষ্ট্র পরিচালনা করে আসছে। বিএনপি হলো জনগণের দল।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, মেজবাহউদ্দিন মেজু, জামিল হোসেন, জুয়েল আহমেদ, মো. স্বপন, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, আরিফ হোসেন, দাউদ হোসেন, মোস্তাক, নূরনবী, মিজান, আলাউদ্দিন, ডাক্তার সুমন, হানিফ মিয়া, তারা মিয়া প্রমুখ

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..