শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

এম,এ,আযম, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে জেলা বিএনপি। দলটির নেতারা বলেছেন, উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে ২ জুন মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ প্রতিষ্ঠাসহ গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি অবস্থান নিয়েছে। তাদের দাবি, গণভোটের ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..