বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। গতকাল সোমবার দুপুরে লামা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। সারাদিন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম এবং কোষাধ্যক্ষ পদে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রমিজ।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে ছিলেন মো. তৈয়ব আলী।

সংগঠনের মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিয়নে সভাপতি ইউছুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং ডিআইও শহিদুর রহমান প্রমূখ।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন ও সংগঠনের সদস্য ভোটার ও প্রার্থীরা।

আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।”নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..