শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎

লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের লামার উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় মো. বাদশা ড্রাইভার ১২ বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে মা’ না থাকায় বাদশা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় অভিযুক্ত মো. বাদশা’কে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধায় চট্টগ্রাম চান্দগাঁও এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৮ জুন বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত মো. বাদশা ফাইতং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রাইম্যাখোলা এলাকার নজির আহমেদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি’কে বিভিন্ন কৌশলে তার মা’ থাকায় ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি’তে মা ফিরলে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে লামা থানায় অভিযোগ করলে। ফাইতং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত’কে গ্রেফতার করে।

এলাকায় সূত্রে জানা গেছে, ধর্ষক বাদশা শিশু ধর্ষণের মতো নৃশংস অপরাধ করেছে, এর আগে প্রায় ২০ বছর আগে তার পিতাও একই ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম এমন বিকৃত মানসিকতা ও অপরাধ সমাজের জন্য ভয়াবহ সতর্কবার্তা। এ জঘন্য অপরাধের সুষ্ঠ তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। পাশাপাশি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানাচ্ছি।

এই মামলা তদন্ত কর্মকর্তা ফাইতং পুলিশ ফাঁড়ি এসআই (নিঃ) নিশান চন্দ্র বল জানান, ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়াধীন চলমান আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..