বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ  মামার বাড়ি বেড়াতে এসে দুর্ধর্ষ চুরি করে ভাগিনা চম্পট  মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার স্বাস্থ্যঝুকিতে ক্রেতারা  রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় লিজেন্ড স্কোয়াটকে ৫-৪ গোলে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

২০ জুন শনিবার সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায় এসকেএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত স্টার ইলেভেন ও লিজেন্ড স্কোয়াট প্রথমে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে লিজেন্ড স্কোয়াটকে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

বিজয়ী দলের পক্ষে গোল করেন আলমগীর হোসেন, জাকির হোসেন, আমানত আলী, লিটন সরকার ও শামীম আহম্মেদ।

সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন, স্টার ইলেভেনের সভাপতি আকরাম হোসেন। সভায় বক্তব্য রাখেন, মুড়াপাড়ার পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ মিয়া, সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জুয়েল সরকার, ক্রীড়ানুরাগী আসাদুজ্জামান, মাহিদুল ইসলাম সুমন, আল-আমিন সরকার প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মধ্যে গোল্ডকাপ তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..