বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী 

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে প্রশাসন।

 

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে মাতামুহুরী নদীর বাজার ঘাট এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতেই অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালানো হয়।

 

নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর প্রবাহের জন্য স্বাভাবিক হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..