বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী 

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার কোরআনের পাখিদের নিয়ে জমজমাট ফল উৎসব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: ৪ জুলাই শনিবার সকাল ১০ টায় মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার কোরআনের পাখি খুদে শিক্ষার্থীদের ও অভিভাবকদের নিয়ে জমজমাট ফল উৎসবের আয়োজন করা হয়।

দেশীয় বাহারি ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ উৎসবের আয়োজন।

সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আপেল, পেয়ারা, খেজুর, ডেউয়া, লটকন, আনারস, কাঠলিচুসহ ২০ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রতিটি ফলের নাম, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে।

বন্দর চৌধুরীবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু তাহের’র সভাপতিত্বে ও হাফেজ ওয়ালীউল্লাহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুর রহিম।

প্রধান আলোচক ছিলেন, বন্দর রূপালী তাদরিসুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মো. ফিরোজ খাঁন, বিশিষ্ট সমাজসেবক মো. আলম চান মিয়া।

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ রবিউল ইসলাম জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআনের পাখি খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেশীয় বাহারি ফলের প্রতি আগ্রহ বাড়বে। সেই সাথে গড়ে উঠবে স্বাস্থ্যকর নিরাপদ খাদ্যাভ্যাস। পাশাপাশি সকল ফলের গুণগতমান ও নামের সাথে পরিচিত হতে পেরেছে তারা।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা শহিদুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..