শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের- আবু সুফিয়ান মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ কলাগাছিয়া ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে কলেজের মোট ৩৩ জন ভোটারের মধ্যে ২৭ জন শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ কসম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অর্থ-সম্পাদক এই তিনটি প্রধান পদের প্রতিটিতেই শতভাগ ভোট পেয়ে জয় অর্জন করেছেন বিজয়ী প্যানেলের প্রার্থীরা।

ফলাফল অনুযায়ী, সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সুমা আক্তার (২৭ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তোফাজ্জল হোসেন তুষার কোনো ভোট পাননি। যুগ্ম-সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মিয়াজউদ্দিন তার প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান কোনো ভোট পাননি। এছাড়া অর্থ-সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জহিরুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী নাহিদুল ইসলাম কোনো ভোট পাননি।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা হলেন মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, ক্রীড়া সম্পাদক তুষার উদ্দিন এবং সদস্য শামসুল হক।

শিক্ষক পরিষদে নির্বাচিত সাধারণ সম্পাদক সুমা আক্তার বলেন, ১৮ বছর ধরে কলেজের সকল শিক্ষকের একটাই চাওয়া ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করা। সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের আগামী পথচলার মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও শিক্ষার মান উন্নয়ন করা। একটি সরকারি কলেজ হিসেবে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতে লাভবান হতে পারে। সে লক্ষ্যে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। এছাড়া ক্লাসের মান বৃদ্ধি ও আমাদের নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।

প্রধান নির্বাচন কমিশনার মো. ফায়েজ মোল্লা বলেন,অত্যন্ত অবাধ, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে মুড়াপাড়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩৪ জন ভোটের মধ্যে ২৭ জন স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে সুমা আক্তার, যুগ্ম সম্পাদক মিয়াজউদ্দিন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..