শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

হাজী ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নরপদি বাগপাড়ার মৃত তমিজ উদ্দিন বেপারীর ছেলে মো. নাহিদ (৫২) বাদী হয়ে এক‌ই এলাকার ১। মোসা. পারুল (৫৬), পিতাঃ মৃত আলীনুর, স্বামীঃ মজিবুর, ২। আয়েসা (২৮), পিতাঃ মজিবুর, ৩। মজিবুর (৬০), পিতাঃ অজ্ঞাত, ৪। মোসা. মায়ানুর (৫৮), ৫। মো. রাসেল (৫০), উভয় পিতাঃ মৃত আলীনুর এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার আহ্বান জানিয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত ব্যক্তিগণ আমাদের একই এলাকার বাসিন্দা। তাহারা আমাদের অত্র এলাকায় বিগত কয়েক বছর ধরে অবৈধভাবে হিরোইন, গাঁজা, ইয়াবা ও দেহ ব্যবসার সাথে জড়িত এবং ভূসিদূস্য‌ও হয় বটে। বিগত ০৭/০৯/২০২৬ তারিখে হিরোইন সেবনসহ পরকিয়া ও অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। এই অবস্থায় এলাকাবাসীর সাথে হাতাহাতি এবং মারমুখী আচরণ করে তারা। ঐ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এলাকা থেকে বিতারিত করে। এমতাবস্থায় বিবাদীগণ এলাকা থেকে বিতারিত হয়ে ১নং বিবাদী বাদী হয়ে বন্দর থানায় আমার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ দেখিয়ে একটি লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করে। তাহাদের এ অসামাজিক কাজের এবং মাদকদব্য সেবন করার ভিডিও এবং স্থির চিত্র প্রমান স্বরুপ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। বিবাদীগণ আইন অমান্যকারী খারাপ প্রকৃতির লোক এবং মাদক ব্যবসায়ী। বিবাদীগণ আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি। যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমি কোন উপায়ন্ত না পেয়ে আমার জানমালের নিরাপত্তার জন্য অভিযোগ দায়ের করছি।

এ বিষয়ে সরজমিনে গেলে এলাকাবাসী জানান, এ এলাকায় পারুল বেগম ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক মাদক বিক্রি করে এবং তাহার মেয়ে মাদক সেবন করে। এখানে বহিরাগত অনেক পুরুষ আসা-যাওয়া করে এবং মাদক সেবন করে। আমরা কিছু বললে ক্ষিপ্ত হয়ে উঠে। প্রশাসনের নিকট এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এমপি’র নিকট আমাদের এলাকাকে সুন্দর রাখতে, সন্তান সন্তানাদির লেখাপড়ার দিক বিবেচনা করিয়া সুষ্ঠু তদন্তের করে এলাকাবাসী ও যুব সমাজকে রক্ষার জোড় দাবি জানাচ্ছি। যেহেতু মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। তাই এলাকার যুব সমাজকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে দেয়।

এ ব্যাপারে পারুল বেগমের মেয়ে আয়েশা বলেন, আমার মা এখানে থাকে না। দুই একদিন পর পর এখানে আসেন। আমার কিছুটা বদ অভ্যাস আছে। কিন্তু আমি কোন মাদক ব্যবসার সাথে জড়িত নই।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..