মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে ৩ নং তেঁতুলিয়া সদর ও ৬ নং ভজনপুর ইউনিয়নের দুইজন সুপারভাইজার এবং ১৩ জন তথ্যসংগ্রহকারী অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজ উদ্দীন আহম্মেদ।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে তাঁদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ আরও নির্ভুল ও সুশৃঙ্খল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..