সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

অয়ন ইসলাম / ৩১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গন্না ইউনিয়নের চন্ডিপুর ও ভবানিপুর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।

নিহতরা হলেন, উত্তর ভবানিপুর গ্রামের মৃত খোরশেদের ছেলে ওলিয়ার রহমান (৫০) এবং চন্ডিপুর গ্রামের মো. সাহাজ্জেলের ছেলে মিরাজুল ইলাম (২৪)। তারা প্রত্যেকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে হালকা বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মারা গেছেন কিনা জীবিত আছেন বুঝতে না পেরে, দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..