বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

ক্লার্কের সেঞ্চুরিতে বড় জয় চিটাগাংয়ের

মামুন ইসলাম / ৪৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

স্পোর্টস রিপোর্টার :

শুরুতে উইকেট হারালো চিটাগাং কিংস। এরপর গ্রাহাম ক্লার্ক তুলে নেন সেঞ্চুরি।

বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলেও বড় রান পায় চিটাগাং কিংস। ওই রান তাড়ায় নেমে কখনোই সেভাবে পাল্লা দিতে পারেনি খুলনা টাইগার্স।

বৃহস্পতিবার বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়েছে চিটাগাং কিংস। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০০ রান করে চিটাগাং।

ওই রান তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি খুলনা।
টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস।

৭ বলে ১০ রান করে আবু হায়দার রনির বলে ক্যাচ দেন উসমান খান। এরপরই ৬৩ বলে ১২৮ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ২৯ বলে ৩৯ রান করে আউট হন ইমন।

তবে রীতিমতো ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক। তিনি তুলে নেন সেঞ্চুরিও। ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০১ রান করেন ক্লার্ক। ১৩ বলে ১৬ রান করেন শামীম হোসেন। খুলনা টাইগার্সের হয়ে তিন উইকেট করে পান সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।

রান তাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা টাইগার্স। ৩১ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন দারউইশ রাসূলী। ২০ বলে ২৫ রান করেন নাওয়াজ। চিটাগাংয়ের হয়ে তিন উইকেট নেন আরাফাত সানি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..