রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

গাজায় চলমান বর্বরতা ও শিশু হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো. জুলহাস উদ্দিন / ৩৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা ও মুসলিম জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার ৭ এপ্রিল বিকাল ৫ টার সময় উপজেলা চৌরাস্তা বাজারে সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারণ মানুষ, যারা ব্যানার ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান।

গাজার অসহায় নারী ও শিশুদের ওপর পরিচালিত হামলায় এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে। শিশুদের হাত-পা, মাথা কেটে ফেলা, গুলি করে দেহের অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মৃতদেহ গর্তে ফেলে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমনকি গাজার কৃষিজমি, ঘরবাড়ি ও হাসপাতাল দখল করে নেওয়া হয়েছে, যা মানবতার ওপর সরাসরি আঘাত।

তেঁতুলিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মুসলিম উম্মাহর একতা ও মানবিক মূল্যবোধ থেকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি করেছি। বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। তেঁতুলিয়া তথা সাড়া বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে হবে এবং দোকানদারদের তাদের ঐ সকল পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।

আয়োজকরা বলেন, এই কর্মসূচি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং এক আত্মজাগরণের ডাক। একটি সুস্থ, মানবিক ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..