শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

তাহিরপুরে শ্রীপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠন সভাপতি’ফেরদৌস আলম,সম্পাদক নুরু

মুরাদ মিয়া / ৩৯১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি  : তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠন। সভাপতি তাহিরপুর উপজেলা(সাবেক) ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী,

সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক মো.নুরু
মনোনিত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.আলী হায়দার এর নিজ অফিস শ্রীপুর বাজারে অনুষ্ঠিত ব্যবসায়ীদের পরিচিতি সভায় ৬৭ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে সাধারন ব্যবসায়ীদের সম্মতিতে কমিটি গঠন হয়।

ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন,ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার।

পরিচিতি সভায় শ্রীপুর বাজার সাধারন ব্যবসায়ীরা বলেন, আগে কমিটির নেতৃত্ব বিভিন্ন ভাবে সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্হানীয় এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীরা বলেন,আমরা আশাবাদী নতুন কমিটি বাজারে বেপরোয়া জুয়া-মাদক প্রতিরোধ করাসহ সকল ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করবে আশা প্রকাশ করেন তারা।

কমিটির অন্যরা হলেন,ব্যবসায়ী সহ-সভাপতি পদে মন্ত পাল,মো.আলম মিয়া, দুলাল কান্তি পাল, সহ-সাধারণ সম্পাদক মতি পাল, সাংগঠনিক সম্পাদক পদে লিমন মিয়া, অর্থ সম্পাদক মো. আজহার ইসলাম, কার্যকরী কমিটির সদস্য শান্তু মিয়া, সুরেন্দ্র দাস, রানা পাল, সিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..