বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণে ফতুল্লায় টাকা লুটের জন্য ব‍্যবসায়ীকে হত্যা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু, ৩ লাখ টাকা জরিমানা মুছাপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন- ইলিয়াস কাঞ্চন

মো. খোরশেদ আলম / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

পাইকগাছার কপিলমুনিতে ইলিয়াস কাঞ্চন যুদ্ধের চেয়ে ও প্রতিদিন বেশি মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়..

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করবেন দুই দলের দুই নেতার কাছ থেকে  এমন রাজনৈতিক প্রতিশ্রুতি নিলেন নিরাপদ সড়ক চাই নিসচা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

নিসচা চেয়ারম্যান মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আয়োজিত সমাবেশে  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ’র কাছ থেকে এমন প্রতিশ্রুতি নেন। সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখা ছাত্র শিক্ষক ও সূধী সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইলিয়াস কাঞ্চন বলেন, না জানা এবং না মানার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন সড়কে ৩০ থেকে ৩৫ জনের মৃত্যু হচ্ছে এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।

তিনি আরো বলেন, প্রতিদিন সড়কে যে হারে মৃত্যু হয়, কোন যুদ্ধে এত মানুষ নিহত হয় না। সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়ে ও ভয়াবহ উল্লেখ করে বলেন সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং হেলমেট ব্যবহার না করার কারণে মৃত্যু হার ও বাড়ছে। অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ঝুঁকি কমাতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের উপর গুরুত্বারোপ করেন।

নিসচা উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলাম’র সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মো. আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম আজাদ হোসাইন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..