বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

বর্ণাঢ্য আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন 

মো. কামরুল হাসান লিটন / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের বর্ণাঢ্য আয়োজনে রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।

সংগীত পরিবেশন করেন, আমিরুল মোমেনীন, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, মাহমুদা আক্তার, অনামিকা সরকার, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার পায়েল, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি।

যন্ত্র সংগীতে ছিলেন, স্বপন সরকার ও প্রমিত সরকার।

কবিতা আবৃত্তি করেন, মেহনুভা বিনতে মাজহার রূপকথা, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার, রিজবান রাজি তিহান।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল সরকার, গৌরীপুর রক্তদান ফাউণ্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমাআরা শাহরিন তুলি, উপজেলা স্বজনের সহ সম্পাদক মাহমুদা আক্তার রিপা, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..