শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

রাণীশংকৈলে ১৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তি সরকারি সহায়তায় চেক প্রদান

মাহাবুব আলম / ৫৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে  ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সদস্য নাজমুল হোসেন।

এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার ভোগী রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়। সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করতে পারবেন। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..