শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইন করা হয়েছে। রাতেই বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে সেসব নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ। অপর একজন ব্যক্তিকে বকবান্দা সীমান্ত দিয়ে পুশইন চেষ্টা করলে মাইকিং করে তাকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানায় বিজিবি। 

ভারতীয় বিএসএফের পুশইনের এমন অপতৎপরতায় রাতভর এলাকাবাসীদের সাথে নিয়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।

রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের বাসিন্দা রুহুল আমিন, “রাতের বেলা হঠাৎ বিএসএফ’র ৮ জন ব্যক্তিকে জড়ো করে এবং সুযোগ বুঝে বাংলাদেশ-ভারত শূন্যরেখায় ঠেলে দেয়। পরে আমরা বিজিবিকে সাথে নিযে প্রতিরোধ গড়ে তুলি। এলাকাবাসী হৈহুল্লোর এবং বাঁধার মুখে তাঁদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমরা প্রতিদিন বিজিবির সাথে যৌথভাবে সীমান্তে টহল দিচ্ছি।”

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..