সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান

রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাতের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার ভোরে ব্যবসায়ী তমিজ উদ্দিন তার বাড়ির গেইটের সামনে এক অজ্ঞাত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন।

পরে তিনি ওই যুবককে ডাকাত দলের সদস্য সন্দেহে জিজ্ঞাসা করতে এগিয়ে গেলে বাড়ির পাশে লুকিয়ে থাকা ৭/৮ সদস্যের সংঘবদ্ধ একটি ডাকাতদল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাকে উপর্যপুরি মারধর করে। একপর্যায়ে ব্যবসায়ী তমিজ উদ্দিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা তাঁর পায়ে গুলি করে সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাসে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তমিজউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..