বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহাদেবপুরে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে বড় ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বড় ভাই আসার খবর পেয়ে বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে পরিবারসহ ছোট ভাই উধাও। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে রাখায় বাড়িতে ঢুকতে না পেরে পরিবারসহ দিনভর বাড়ির বাইরে অবস্থান করে ফিরে গেলেন বড় ভাই মো. আহসান হাবীব।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামে।

স্থানীয় সূত্র জানান, জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামের মৃত আমজাদ আলীর চার সন্তানের মধ্যে আহসান হাবীব পরিবার পরিজন নিয়ে নওগাঁ সদরে বসবাস করেন। যৌথ পরিবারের বিশাল বাড়ির এক অংশে ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) বসবাস করেন। বড় ভাইয়ের অনুপস্থিতিতে ভুট্টু বিভিন্ন সময়ে তার ভাইয়ের অংশের গাছপালা কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলে সেখানে আপোষ মিমাংসা করা হয়।

এ ঘটনার পর অভিযুক্ত ভুট্টু ক্ষিপ্ত হয়ে বড় ভাই আহসান হাবীবের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাস্তা বন্ধ করে দেয়। খবর পেয়ে আহসান হাবীব বাড়িতে আসায় ছোট ভাই ভুট্টু বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যায়। দিনভর তারা বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির বাইরে অপেক্ষা করে সন্ধ্যায় নওগাঁ ফিরে যান।

ভুক্তভোগী হাবিবের স্ত্রী জানান, তাদের অত্যাচারে বাড়িতে থাকতে পারেন না, নিজের গরুগুলোও প্রতিবেশীর বাড়িতে রাখতে হয়েছে। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় দিনভর অপেক্ষার পরও তারা বাড়িতে ঢুকতে পারেননি। জানতে চাইলে  প্রতিবেশী সৈয়দ আলী, আব্দুর রফিক আফুসহ অনেকেই জানান, পারিবারিক বিরোধের জেরে ভুট্টু ও তার অন্যান্য ভাইয়েরা বিভিন্ন সময় অপর ভাই হাবিবের জায়গা-জমি দখল, গাছপালা কর্তনসহ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে। হাবিবের বাড়িতে ঢুকতে না দিতে তারা বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে গেছে। এটা তারা ঠিক করেন নি।

এ ব্যাপারে অভিযুক্ত ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) পাল্টা অভিযোগ করে বলেন, একটি অনুষ্ঠানে যোগ দিতে পরিবারসহ সেখানে যাওয়ায় বাড়ির প্রধান দরজা তালাবদ্ধ ছিল। তাদের যাতায়াতের রাস্তা বন্ধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..