বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট কদমরসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করতে এবার ধর্মীয় অনুভূতিকে পুঁজি করার চেষ্টা  বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিএফ খান সবুজ বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন খন্দকার বাড়িতে মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিশাল জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

এ অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জনসমাগমে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আবুল হোসেন খান কলসকাঠী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ফাহাদ খন্দকারের প্রতি নিজের সমর্থন ও আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি ফাহাত খন্দকারকে ইউনিয়নের একজন যোগ্য নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

ফাহাদ খন্দকার কলসকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে তিনি সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান এবং সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান দক্ষিণ সাদিস খন্দকার বাড়ি থেকে মুইনখালি বাজার পর্যন্ত ফাহাদ খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিতব্য একটি রাস্তার কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি খন্দকার আব্দুল গফুর কারিমিয়া কওমী মাদ্রাসারও উদ্বোধন করেন।

স্থানীয়দের মতে, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..