শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

বিরল হাসপাতালে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যহত

মো. মুসলিম হক / ৮০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

বিরল (দিনাজপুর)প্রতিনিধি: বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাতা-কলমে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। কিন্তু বাস্তবচিত্র চিকিৎসকের অভাবে বরাবরই চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই। এজন্য বিরল হাসপাতাল নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে উপজেলাবাসীর। ঠুনকো রোগের চিকিৎসা নিতেও বিরল হাসপাতালে গিয়ে মেলেনা কোন কাঙ্খিত সেবা। জেলা শহর কাছে হওয়ার কারণে যে কোন রোগী হাসপাতালে আসলেও তাদের কাগজে কিংবা মৌখিকভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিংবা দিনাজপুর জেনারেল (সদর) হাসপাতালে।

উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের জোড়কালী মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রাসেল ইসলাম (২২) চিকিৎসা নেওয়ার জন্য বিরল হাসপাতালে এসে প্রায় ১ ঘন্টা যাবৎ অপেক্ষা করেও জরুরী বিভাগে কোন ডাক্তারের দেখা পাননি। পরে বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার নিজে এসে রক্তক্ষরণ অবস্থায় রাসেল ইসলামকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এরকম ঘটনা যেন নিত্য দিনের স্বাক্ষী! এর পরিত্রাণ চায় বিরল উপজেলাবাসী।

এদিকে, শূন্যপদে জনবল নিয়োগ দিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..