ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: নিউজার্সি প্যাটারসন সিটির সুনামগঞ্জের প্রবাসী আবু সুফিয়ানের শপথ অনুষ্ঠান প্যাটারসন সিটি হলের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মেয়র আন্দে সায়েঘ ডেপুটি মেয়র সুফিয়ান কে শপথ বাক্য পাট করান।
এসময় প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল প্রেসিডেন্ট মারিটজা ডেবিল, ভাইস প্রেসিডেন্ট লিসা মিমস কাউন্সিল ওম্যান রুবি কটন সহ সিটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র আন্দে সায়েঘ বলেন, তিনি সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার চেষ্টা করেন। তিনি তার সহকারী হিসেবে আবু সুফিয়ান কে নির্বাচিত করায় প্রশংসা ব্যক্ত করেন।
২ নং কাউন্সিল ম্যান শাহিন খালিক আবু সুফিয়ান কে অভিনন্দন জানিয়ে বলেন, আবু সুফিয়ান কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং সজ্জন ব্যাক্তি সবার পাশে থাকার চেষ্টা করেন ডেপুটি মেয়র হিসেবে পাশে থাকলে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের আবু সুফিয়ান মেয়র সহ উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ ও নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবেন এবং তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
এসময় সুনামগঞ্জ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত ডেপুটি মেয়রের সর্বাত্মক সফলতা কমনা করেন। আবু সুফিয়ান প্রবাসে থেকেও স্থানীয় রাজনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এ গৌরব অর্জন করেছেন, যা বাংলাদেশিদের জন্য একটি বড় প্রাপ্তি।
সিটি হলের এসময় প্রচুর সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...